হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
২০ বাস আটকে রাখলেন ঢাবি শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাসের চালক ও সহকারীর অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের প্রায় ২০টি বেশি বাস আটকে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে বাসগুলো আটকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে রাখা হয়। রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় এলাকা থেকে বাসগুলো আটক করেন শিক্ষার্থীরা।
ঘটনার মীমাংসায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি ও পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়। মালিকপক্ষ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং।
জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাজিয়া আফরিন মেহা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। ওই রুটে আগে ৭০ টাকা ভাড়া নেওয়া হলেও বাসের সহকারী (হেলপার) তার কাছে ৯০ টাকা দাবি করেন।
ভাড়া বাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই অর্ধেক ভাড়া (হাফ পাস) কার্যকর থাকার নিয়ম অনুযায়ী তিনি স্টুডেন্ট কার্ড দেখান।
মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে কথা বলার একপর্যায়ে বাসের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
বাসের চালকও জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করলেও সহকারীর অসদাচরণ বন্ধ হয়নি। একপর্যায়ে মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।
এ ঘটনার প্রতিবাদে বাস আটকের বিষয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহসান বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তারা প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘ঠিকানা, নীলাচল ও রমজানসহ বেশ কয়েকটি পরিবহনে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছাড়া হবে না।
এদিকে বাসচালক মো. মনির বলেন, ‘তাদের পরিবহনের একজন কর্মীর সঙ্গে শিক্ষার্থীর ভাড়া নিয়ে কথা-কাটাকাটি ও খারাপ ব্যবহারের ঘটনা ঘটেছে। ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সব বাস আটকে রাখায় শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, তারা দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করেন।’
মনির জানান, প্রতিদিন মালিককে সাড়ে তিন থেকে চার হাজার টাকা জমা দিতে হয়। বাস চলাচল বন্ধ থাকলে তাদের আয়ও বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের হাফ ভাড়ার আর্থিক চাপও শ্রমিকদের বহন করতে হয় বলে দাবি করেন তিনি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিবাদের অংশ হিসেবে বাসগুলো আটক করা হলেও কোনো বাসের ক্ষতি করা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি প্রতিটি বাসে ভাড়ার নিয়মাবলি ও তালিকা দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখার বিষয়েও আলোচনা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিবেচনায় আপাতত একটি প্রাথমিক সমঝোতা হয়েছে জানিয়ে প্রক্টর বলেন, পরবর্তী পর্যায়ে সরাসরি বাসের মূল মালিকদের ডেকে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী