যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমানের ডানায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার কিছু পর এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ট্যাক্সিওয়ের মাধ্যমে উড্ডয়নের জন্য এগিয়ে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ অপর একটি বিমান, ফ্লাইট ২১৫২-এর ডানায় ধাক্কা দেয়।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় বিমানই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষে বিমান দুটির ডানার প্রান্ত বা উইংটিপ পরস্পরের সংস্পর্শে আসে।
ঘটনার পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জরুরি সাড়া দেওয়ার নির্দেশ দেন এবং বিমানবন্দরের অগ্নিনির্বাপণ কর্মীদের প্রস্তুত থাকতে বলেন। পরে বিমান দুটিকে আবার গেটে ফিরিয়ে নেওয়া হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বিমান দুটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ দলের সদস্যরা সেগুলো পরীক্ষা করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুই ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, একই রোনাল্ড রিগ্যান বিমানবন্দরেই ২০২৫ সালের জানুয়ারিতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনায় ৬৭ জনের প্রাণহানি হয়েছিল।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী