রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
রাজশাহীতে পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ নিয়ে পরপর দুদিন এখানে হামলা হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় অবস্থিত উপকেন্দ্রটির অভিযোগ কেন্দ্র কার্যালয়ে এ হামলা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া পেট্রলবোমার মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ সময় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার পর সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও পরে তা স্বাভাবিক হয়।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগের দিনের হামলার পর থেকেই কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে পাহারায় রাখা হয়েছিল। পুলিশ প্রশাসনকেও টহল ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, ঘটনার সময় আমাদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিনের হামলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ বাঁধা ছিল। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।
তিনি বলেন, এভাবে পরপর দুই দিন হামলার শিকার হওয়ায় এখন আমরা নিরাপদ বোধ করছি না। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন আবার হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা করা হবে।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী