আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
বাহুবলের ১১ বাগানে চলছে ভোট
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ১১টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।
১১টি কেন্দ্রে ৩ হাজার ৭২৪ ভোটারের ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব। নির্বাচনে ৩৯টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮৫ প্রার্থী। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মোট ভোটারের মধ্যে নারী ১ হাজার ৭৩৭ জন এবং পুরুষ ১ হাজার ৯৮৭ জন।
ভোটার সুমন গোয়ালা বলেন, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে তা হস্তান্তর করা হয়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিকরা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দীর্ঘ বিরতির পর এ নির্বাচনের মধ্য দিয়ে চা শ্রমিকদের নতুন পঞ্চায়েত নেতৃত্ব নির্বাচিত হবে। শ্রমিকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্বের দায়িত্ব কারা পাচ্ছেন, এখন সেই অপেক্ষায় রয়েছেন ১১ বাগানের শ্রমিক ও ভোটাররা।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী