`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

Views: 668 Share:
নভেম্বার ২৮, ২০২৬ ১২:২৯ Asia/Dhaka
১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
টানা এক যুগ ধরে ফিট থাকলে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের স্পিনার হিসেবে যার জায়গা ছিল প্রায় অবধারিত, সেই নাথান লায়নই এবার বাদ পড়ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে। আর এই সিদ্ধান্ত ৩৯ বছর বয়সী এই অফস্পিনারের টেস্ট ভবিষ্যৎ ঘিরে তুলে দিয়েছে বড় প্রশ্নচিহ্ন।

শনিবার (২৮ নভেম্বর) নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রচিচিওলির সঙ্গে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জ্যাক ক্লেটন। লায়নের সঙ্গে বাদ বাদ পড়েছেন মার্নাস লাবুশেন, কুপার কনোলি ও বিউ ওয়েবস্টার।

২০১৩ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত টানা ১০০ টেস্ট খেলেছিলেন লায়ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিনিই প্রথম এই কীর্তি গড়েন। ২০২৩ সালের অ্যাশেজে পায়ের পেশিতে চোট পাওয়ায় সেই ধারায় ছেদ পড়ে। এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড থেকেই বাদ পড়লেন তিনি।

৫৭৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শেন ওয়ার্নের পরই লায়নের অবস্থান। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রত্যাশা অনুযায়ী প্রভাব রাখতে না পারায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা।

লায়নের জায়গায় সুযোগ পাওয়া ২৯ বছর বয়সী রচিচিওলি প্রথম প্রথম শ্রেণিতে ৫৯ ম্যাচ খেলেছেন। ৩০ দশমিক ৬২ গড়ে তার শিকার ২০৫ উইকেট। চলতি শেফিল্ড শিল্ড মৌসুমে ৩৩.৮৮ গড়ে নিয়েছেন ৫৯ উইকেট। তাসমানিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৪০ রান।

চলতি শেফিল্ড শিল্ডে দারুণ পারফরম্যান্স করে জায়গা পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটার জ্যাক ক্লেটন। পাঁচ ম্যাচে ৭৪ দশমিক ৮৩ গড়ে করেছেন ৪৪৯ রান। শেফিল্ড শিল্ডের পরের রাউন্ড শেষে স্কোয়াডে আরও একজনকে যুক্ত করবে অস্ট্রেলিয়া।

আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ম্যাচগুলো হবে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। ১৯৯৯ সালের পর এই প্রথম নিউ জিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

user
user
Ad
Ad