প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
যুব মহিলা লীগ নেত্রীর
নভেম্বার ২৮, ২০২৬ ১৫:২৪ Asia/Dhaka
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কারাফটকেই অ্যাম্বুলেন্সে থাকা সন্তানের নিথর মুখ শেষবারের মতো দেখে বিদায় জানান তিনি।
কারা ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহবাহী একটি ফ্রিজিং ভ্যান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দুপুর ১২টার দিকে কারাফটকে মা শারমিন সুলতানাকে তাঁর মৃত সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়।
শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখা ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কারাবন্দি নেত্রীর স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে এবং পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। তাদের এক ছেলে ও এক মেয়ে উভয়ই জন্মগতভাবে প্রতিবন্ধী।
তিনি বলেন, "জন্মের পর থেকে তূর্য মায়ের হাতেই খাওয়া-দাওয়া ও সবকিছু করত। মা গ্রেপ্তার হওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। সঠিক পরিচর্যার অভাবে শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তূর্য মারা যায়। আটকের আগ পর্যন্ত আমার স্ত্রীর নামে কোনো মামলা ছিল না, ষড়যন্ত্র করে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।"
প্যারোলে মুক্তির বিষয়ে শাহাদাত হোসেন বলেন, "কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় শারমিনকে বাইরে নেওয়া সম্ভব নয়। এছাড়া নিরাপত্তাঝুঁকির কারণে ডিসেম্বর পর্যন্ত কোনো আসামিকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলে জানানো হয়। তবে মানবিক দিক বিবেচনায় কারাফটকে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।"
শারমিন সুলতানার ছোট বোন শাম্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নেই। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামিন না পাওয়ায় এবং মায়ের পরিচর্যার অভাবেই বাচ্চাটি মারা গেল। অথচ সন্তানকে শেষবার দেখার জন্য তাকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে।"
এ বিষয়ে গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, "শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন দম্পতির প্রতিবন্ধী সন্তানটি মারা গেছে। মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী ফ্রিজিং ভ্যান কারাগারে এলে কারাবিধি ও নিয়ম অনুযায়ী মাকে সন্তান দেখার সুযোগ দেওয়া হয়েছে।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী