আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
নভেম্বার ২৮, ২০২৬ ১৭:১৩ Asia/Dhaka
প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মচারীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি ও ব্যবস্থাপত্রেও নারীদের প্রকৃত নাম ব্যবহার করা হচ্ছে না।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি বলেন, নারী, চিকিৎসক ও অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু নারীকে ‘ছাগল’ ও ‘গরু’ বলেও ডাকা হচ্ছে। তিনি বলেন, এটি মানুষকে অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া।
একজন আফগান অধিকারকর্মীও এ ধরনের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, এখন পর্যন্ত এই নির্দেশ উপেক্ষা করা হয়েছে।
নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবার আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তালেবান এ নিষেধাজ্ঞা পুরো দেশে চালু করতে পারে। এর আগে বিভিন্ন এলাকায় জারি করা বিধিনিষেধও পরে দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আফগান নারীদের অধিকার সীমিত করে তালেবান এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশ জারি করেছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা বন্ধ, নারীদের অধিকাংশ পেশায় কাজের সুযোগ বন্ধ এবং জনসমক্ষে কথা বলার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।
এসব বাধা উপেক্ষা করে কিছু নারী গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের পড়াচ্ছেন। গত ১৭ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
তবে, প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বলেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা ও সামাজিক কার্যক্রম চালাতে পারবেন।
এদিকে, চিকিৎসা সংক্রান্ত নথিতে নারীদের প্রকৃত নাম না থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে বলে সতর্ক করেছেন মানবাধিকার কর্মী লালাহ ওসমানি। তার মতে, একই ধরনের নামে রোগীদের নথি সংরক্ষণ করা হলে চিকিৎসায় ভুল হওয়ার আশঙ্কা বাড়বে।
লালাহ ওসমানি বলেন, আফগানিস্তানে একজন নারীকে তার প্রকৃত নামে ডাকা হবে একটি প্রতিরোধের কাজ।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী