`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

  • Views: 735
  • Share:
নভেম্বার ২৮, ২০২৬ ১৩:০২ Asia/Dhaka

মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি লেনদেনের তথ্য রিয়েল টাইমে আদান-প্রদান নিশ্চিত করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) লোকাল এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্টের (বিএআরটিএ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও একই ধরনের অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই টাকা নেওয়া হয়েছে। এতে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

ব্যাক টু ব্যাক এলসি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এ খাত নিয়ে অনেক কলঙ্ক রয়েছে। সরকার সবকিছু তৈরি করে দেবে, এরপর ব্যবসায়ীরা কাজ করবেন, এমনটা হবে না। সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিটি লেনদেনের তথ্য রিয়েল টাইমে আদান-প্রদান নিশ্চিত করতে হবে।’

এ সময় গভর্নর কম কথা বলে বেশি কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে বলা হয়, ব্যবসা পরিচালনার খরচের বড় একটি অংশ ব্যয় হয় এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জে। বিশেষ করে এসএমই শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকের সঙ্গে এসব চার্জ নিয়ে দর-কষাকষির সক্ষমতা রাখে না। তাই তাদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ যেন সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় নেওয়া প্রয়োজন।

user
user
Ad