ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
লক্ষ্মীপুরে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে কল দিয়ে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আফরান খাঁন মাহিম। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা একই হুমকি দিয়ে ফেসবুকে লাইভে এসে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী।
জানা গেছে, ওসিকে মোবাইলফোনে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আফরান খাঁন মাহিম ও ফেসবুক লাইভে এসে উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা হুমকি দিয়েছে। মাহিম পৌরসভার কলচমা এলাকার বাসিন্দা ও রানা করপাড়া গ্রামের বাসিন্দা।খোঁজ নিয়ে জানা গেছে, মাহিম প্রবাসে ও রানা আত্মগোপনে রয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহিম কল করেন। একপর্যায়ে নিজের পরিচয় দিয়ে তিনি রামগঞ্জ থানার ওসিকে বলেন, ‘আপনার কনস্টেবল মেহেরাজ আমাদের লোকজনকে ধরে মারধর করে, এগুলো কি ঠিক? আপনারা যে এগুলো করতাছেন, কেন করতাছেন? আমাদের আওয়ামী লীগের লোকজনকে ধরে হেনস্তা করতেছেন, তাদেরকে হুমকি ধমকি দিতেছেন, এগুলো কেন ভাই? রাত হলে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালাইতেছেন, এগুলো কেন ভাই? অলরেডি আপনার কনস্টেবল মেহেরাজে আওয়ামী লীগ, ছাত্রলীগের পোলাইপানরে এরেস্ট করতাছে, তাদের মোবাইল রেখে দিতাছে, তাদেরকে মরধর করতাছে। তার নামে অনেক অভিযোগ আছে।
আপনারা চাকরি করেন, চাকরি করবেন, আপনাদেরকে চাকরি করতে হবে, ক্ষমতা পবির্তনশীল এটা আপনারাও জানে, আমরাও জানি, ঠিক না? ৫ আগস্টের সময় পুলিশ হত্যা করেছে, আমরা পুলিশ হত্যার বিচার চাইছি, আমরা এখনো পুলিশকে সাপোর্ট করি। দারোগা ওসি কালকেও বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালাইছে, বাড়িতে গিয়ে বিকৃত ভাষায় গালাগাল করছে।
ওসি এসবে প্রমাণ চাইলে ছাত্রলীগ নেতা বলেন, ‘আপনি কি ফেসবুক চালান না, আপনি কি দেখেন না ফেসবুকে। রাতের বেলা আপনাদের পুলিশ আমাদের আওয়ামী লীগের লোকের ওপর ঝাপাইয়া পড়ে। আমি বলতে চাই- আপনারা যদি আমাদের আর একটা লোক ধরেন, বিএনপির কথা শুনে আমাদের একজন কর্মীকে যদি ধরেন, রামগঞ্জ থানাসহ জ্বালায় দিমু।
একইদিন ফেসবুক লাইভে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে যুবলীগ নেতা আবু জাফর রানা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও পৌর বিএনপির তিনজন নেতা জানায়, পলাতক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাঁপ করছে। স্থানীয় কিছু নেতার ছত্রছায়ায় থেকে তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার সাহস পাচ্ছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অজ্ঞাত স্থান থেকে তারা এসব হুমকি-ধমকি দিচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী