`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি

  • Views: 666
  • Share:
নভেম্বার ২৮, ২০২৬ ১৪:৩৯ Asia/Dhaka

কেমন শিক্ষাক্রম চাই এ বিষয়ে শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের মতামত জানতে সুধীজন সংলাপের আয়োজন করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিশিষ্টজনেরা অংশ নেবেন।

রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিশিষ্টজনরা অংশ নেবেন।

সংলাপে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেসসচিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) এবং দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, সংলাপে দেশের জন্য কেমন শিক্ষাক্রম প্রয়োজন, তা নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরবেন।

user
user
Ad