`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ

  • Views: 2650
  • Share:
নভেম্বার ২৮, ২০২৬ ১৫:৩৫ Asia/Dhaka

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের কাশিয়াইশ শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে ২-৩ জন মুখোশধারী দুর্বৃত্ত ব্যাংকের শাখার প্রধান ফটকের সামনে এসে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে।

বিস্ফোরণের পরপরই ফটকে আগুন ধরে যায়। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার স্প্রে ব্যবহার করেন। তার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাংকের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, ভোরে কয়েকজন মুখোশধারী এসে ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে ফটকে আগুন ধরে যায়। নৈশপ্রহরী ফায়ার স্প্রে দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েকজন মুখোশধারী ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে বলে জানা গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ভোরে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। 

user
user
Ad