`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত

Views: 679 Share:
নভেম্বার ২৫, ২০২৬ ১৯:৩৭ Asia/Dhaka
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মরিয়াদ তনয়, উলামা দলের সভাপতি মাওলানা রজব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, সহ স্থানীয় নেতৃবৃন্দ।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাঈদ।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সংসদ সদস্য নাছির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, গত ২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ১৪টি বসতঘর পুড়ে যায় এবং পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

user
user
Ad
Ad