সোয়া ৪ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
নভেম্বার ২৪, ২০২৬ ১৪:৫৪ Asia/Dhaka
দোয়ারাবাজার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগ সূত্রে জানা যায়, ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে চার কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে ভিত্তিপ্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হয়েছিল। দুই বছর মেয়াদের এ সেতুর কাজে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, খামখেয়ালিপনা ও নানা অনিয়মের অভিযোগ ওঠে।
সরেজমিন সেতু এলাকা ঘুরে দেখা যায়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরাবাজার স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়, আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ এটি। প্রতিদিন ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় হাটবাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াতকারী অন্তত ১০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন।
নদী পারাপারের জন্য আগে এলাকার মানুষ রশি টানা খেয়া নৌকা ব্যবহার করত এবং খেয়া নৌকায় মালপত্র, বাইসাইকেল ও মোটরসাইকেল সহজেই পার করা যেত। কিন্তু সেতু হওয়ার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন অন্তত ২০ ফুট উঁচু পাটাতনের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে।
আলীপুর গ্রামের বাসিন্দা শরিফ উদ্দিন বলেন, সেতু এখন উল্টো বিড়ম্বনার কারণ হয়েছে এবং স্টিলের মই বেয়ে সেতুতে উঠে এরপর আবার পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে।
ঠিকাদার শংকর বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুর কাজ শেষ। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও স্থানীয় আব্দুল হামিদ মেম্বারের সঙ্গে সমন্বয় করে খাসিয়ামারা সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পাঁচ-ছয় মাস আগে খাসিয়ামারা সেতুর দুপাশের সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য তাঁর মধ্যস্থতায় ঠিকাদারের সঙ্গে ইউপি সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় কয়েকজন লোকের ৯ লাখ টাকার একটি চুক্তি হয়। পরে চুক্তি অনুযায়ী সেতুর পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ করলেও ঠিকাদার বিল পরিশোধ করতে সময়ক্ষেপণ করে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ঠিকাদারের সঙ্গে আলাপ হয়েছে। স্থানীয়ভাবে যাদের মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা অর্ধেক কাজ করেছে। তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় বাকি কাজ বন্ধ রয়েছে।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী