হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
নভেম্বার ২৪, ২০২৬ ১৫:০৬ Asia/Dhaka
হলুদ তরমুজে আর্থিক সফলতাও পেয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ডোমাবাড়ি গ্রামের এ যুবক। একটি ইউটিউব ভিডিও রঙয়ে ও স্বাদে ভিন্নতর এ তরমুজ চাষের মাধ্যমে খোর্শেদের ভাগ্য বদলে দেয়। তার এ সফলতায় অনুপ্রাণিত হয়ে উপজেলার বিভিন্ন প্রান্তে আরো কিছু যুবক হলুদ তরমুজ চাষে এগিয়ে আসছেন।২০২০ সালে স্মার্টফোনে ইউটিউব ঘাঁটতে গিয়ে চীনে হলুদ তরমুজ চাষের একটি ভিডিও চোখে পড়ে তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলমের। ভিডিওটি দেখে তার আগ্রহ জাগে। মনে প্রশ্ন জাগে কৃষিপ্রধান এ দেশে কেন এমন তরমুজ চাষ করা যাবে না? সেই ভাবনা থেকেই বাড়ির পাশের মাত্র ছয় শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে হলুদ তরমুজের বীজ রোপণ করেন। প্রথমবারেই প্রায় ২৫০টি ফল পান। সখের বসে শুধু পরিবারের চাহিদা মেটানোই উদ্দেশ্য ছিল। কিন্তু ফলন ভালো হওয়ায় এবং স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় তিনি অনুধাবন করেন এই তরমুজই হতে পারে তার ভাগ্য বদলের নতুন সম্ভাবনা। আর যায় কোথায়? ২০২৫ সাল থেকে শুরু হয় বাণিজ্যিক যাত্রা। ছয় শতাংশ থেকে এক একর জমিতে গড়ে তুলেছেন তরমুজ বাগান।
খোর্শেদ আলম দীর্ঘদিন থেকে পরিবেশ ও বন্যপ্রাণি নিয়ে কাজ করছেন। তিনি একজন সংবাদকর্মীও। পাশাপাশি কৃষিকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। ধান কাটার পর জমিগুলোকে কাজে লাগিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গড়ে তুলেছেন তরমুজ বাগান। বাণিজ্যিকভাবে চাষ করছেন বিভিন্ন জাতের আধুনিক তরমুজ। তার বাগানে রয়েছে লিয়োনা, সানগোল্ড, ল্যানফে, রবি ও সূর্যডিম জাতের তরমুজ। পাশাপাশি রয়েছে বিদেশি ফল সাম্মা ও হ্যানিডিউ। জাতভেদে এসব তরমুজের রঙ ও বৈশিষ্ট্যও ভিন্ন। সানগোল্ড জাতের তরমুজের বাইরে হলুদ, ভিতরেও হলুদ। সূর্যডিমের খোসা হলুদ হলেও ভিতরের শাঁস লাল। রবি জাতের তরমুজ বাইরে কালো ডোরাকাটা, ভিতরে হলুদ। লিয়োনা জাতের তরমুজ বাইরে ডোরাকাটা এবং ভিতরে কমলা রঙের শাঁস। আর ল্যানফে জাতের তরমুজ বাইরে ডোরাকাটা হলেও ভিতরে হলুদ। এসব তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি স্বাদেও বেশ মিষ্টি।
গত শীত মৌসুমে খোর্শেদের জমিতে ছিল নোভেল ও ল্যানফে জাতের তরমুজ। তার দাবি, মাত্র তিন মাসেই শীতকালীন এই ফসল ঘরে তোলা সম্ভব। গত বছর তরমুজ চাষে তার খরচ হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ টাকা। বিক্রি করেছিলেন প্রায় সাড়ে আট লাখ টাকার তরমুজ। এতে মাত্র তিন মাসে নিট লাভ হয়েছিল প্রায় পাঁচ লাখ টাকা। এ বছরও প্রায় চার লাখ টাকা লাভ করেছেন।
খোর্শেদের এই সাফল্য দেখে উৎসাহিত হয়েছেন স্থানীয় আরও কয়েকজন তরুণ কৃষক। ডোমাবাড়ি গ্রামের সাইদুল ইসলাম ও সিরাজুল ইসলাম জানান, খোর্শেদের শীতকালীন তরমুজের প্রকল্প দেখে তাদেরও আগ্রহ তৈরি হয়। পরে তারা গ্রীষ্মকালীন তরমুজের একটি প্রদর্শনী করেন এবং শুরুতেই সফলতা পান। এবার আরও বড় পরিসরে শীতকালীন তরমুজের প্রকল্প করার পরিকল্পনা করছেন তারা। একই গ্রামের শাহীন আহমদ, আজাদ মিয়াসহ আরও কয়েকজন কৃষকও খোর্শেদের উদ্যোগে উৎসাহিত হয়েছেন। তারাও শীতকালীন তরমুজ চাষে ঝুঁকতে চান।
এদিকে খোর্শেদের তরমুজের বাগান এখন শুধু কৃষি প্রকল্প নয়, একটি পর্যটন স্পট এ পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হলুদ তরমুজ বাগান ছড়িয়ে পড়লে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের মানুষের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠে। প্রতিদিন সিলেট, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছেন ডোমাবাড়ি গ্রামের এই তরমুজ বাগানে। কেউ আসছেন বাগান দেখতে, কেউ কিনে খাচ্ছেন আবার কেউবা পরিবারের জন্য ৫/১০টি তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। দর্শনার্থীদের অভিব্যক্তি হচ্ছে একই বাগানে বিভিন্ন রঙ ও বৈশিষ্ট্যের এমন তরমুজ সত্যিই চমকে দেওয়ার মতো।
খোর্শেদ আলম বলেন, তরমুজ প্রায় শেষ পর্যায়ে এখন আগাম জাতের তরমুজ চাষের মাঠ প্রস্তুত করা হচ্ছে। বাগানে প্রতিদিনই দর্শনার্থী ও ক্রেতার ভিড় বাড়ছে। তরমুজ উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেশি। উৎপাদন বেশি হলে প্রতিদিন ১৫ থেকে ২০ টন পর্যন্ত তরমুজ বিক্রি করা সম্ভব। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে বাগান ঘুরে দেখছেন এবং তরমুজ কিনে নিচ্ছেন, এতে তিনি আরও উৎসাহিত হচ্ছেন।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী