বড়লেখা উপজেলার শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ডিজিটালাইজড
অক্টোবার ১৮, ২০২৪ ০৮:৫২ Asia/Dhaka
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা প্রধানদের সহযোগীতায় এবং দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর আয়োজনে অনুষ্ঠিত 'শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োগ' শীর্ষক সেমিনারে শিক্ষকরা এ তথ্য জানান। সেমিনারে উপজেলার অর্ধশতাধিক প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শতাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইটাউরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন সভাপতিত্বে এবং পাকশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এমএসথ্রি টেকনোলজি বিডি লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক, তথ্যপ্রযুক্তিবিদ ও লেখক মো. ইয়াহইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিচালক ডা: রত্নদ্বীপ দাস, শাহবাজপুর স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল বাছিত, গাংকুল পঞ্জগ্রাম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হাসান মোহাম্মদ ইউসুফ আলী, ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাশের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক ইকবাল আহমদ, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাস, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান চৌধুরী, মুড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান রশিদ আহমদ খান, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুফর রহমান, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওছার আহমদ, কানসাই হাকালুকি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা বেগম, দক্ষিন ভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসুক আহমদ, কেছরীগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আহমদ খান, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, নারীশিক্ষা একাডেমীর প্রধান শিক্ষক, ফকির বাজার দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ ইব্রাহিম আলী, পয়লোয়ানবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ উদ্দিন, মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, কলাজুরা হাজি আপ্তাব আলীউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারেন্ট মোঃ নিজাম উদ্দিন ও হলিচাইল্ড স্কুলে অধ্যক্ষ শিমুল চৌধুরী প্রমুখ।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইটাউরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেশন এখন সময়ের দাবী। বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে আমরা সেখানে পিছিয়ে থাকতে পারি না। বড়লেখা উপজেলার শতভাগ প্রতিষ্ঠান ডিজিটাল হওয়ায় তিনি উচ্ছাস্বিত হয়ে বলেন, আমাদের উপজেলাকে মডেল ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজড হবে এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরনের মাধ্যমে দেশ ধীরে ধীরে স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিনত হবে।
‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে ডিজিটাল শিক্ষা সবার আগে উল্লেখ করে জেলা আইসিটি এ্যাম্বাসেডর ও পাকশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আধুনিকায়নে ডিজিটালাইলেশনের বিকল্প নেই। কেননা এতে কাজের গতি বাড়ে ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা হয় সুশৃঙ্খল, নিভুল ও গতিময়। তিনি আরো বলেন, একজন শিক্ষক প্রযুক্তি উদ্যোক্তার হাত ধরে অত্যন্ত কম মূল্যে এবং নির্ভরশীল সেবা পাওয়ায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখন বর্ণমালা সফটওয়্যার ব্যবহার করছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকদের একাংশ
প্রসঙ্গত, এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে সবধরনের সফটওয়্যার ও আইটি সেবা দিয়ে আসছে ৮ বছর থেকে। বিশেষত কোম্পানীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্যাইজড শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার বর্ণমালা এখন সিলেট ডিভিশনসহ সারাদেশে বেশ জনপ্রিয়। বর্ণমালা ওয়েব ব্যাইজড সফট্ওয়্যার/ডায়নামিক ওয়েব এ্যাপ্লিকেশন, যা শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী তৈরি, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অত্যন্ত সহজ, নিখুত ও ডিজিটালাইজড করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখে।
বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম যেমন পরীক্ষা ও ফলাফল ব্যবস্থপনা, শিক্ষার্থীর ভর্তি, আর্থিক ব্যবস্থপনাসহ সকল ধরনের কাজ অত্যন্ত নিখুত ও নির্ভুলভাবে করা যায়। প্রায় চার শতাধিক প্রতিষ্ঠানের এখন বর্ণমালা সফটওয়্যার একটিভ রয়েছে। স্বল্প খরচে ও মান সম্মত সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী