অবশেষে বিয়ানীবাজারে আয়োজন হচ্ছে সেই নৌকাবাইচ
জালালাবাদ ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে শেষ পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবার রাতে স্থানীয়ভাবে সমঝোতা বৈঠক শেষে শর্ত সাপেক্ষে নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৮ আগস্ট নৌকাবাইচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে নৌকাবাইচের আয়োজন করা হয়। ‘তৌহিদী জনতা’র ব্যানারে স্থানীয় একটি পক্ষ নৌকাবাইচের বিরোধিতা করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এই অবস্থায় গত শনিবার এশার নামাজের পর বারইগ্রাম বাজারে স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শর্ত সাপেক্ষে এবছর নৌকাবাইচের অনুমতি দেওয়া হয়। শর্ত অনুযায়ী আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচের আয়োজন করা যাবে না।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, ‘উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় নৌকাবাইচ পূর্ব নির্ধারিত সময়ে হওয়ার কথা রয়েছে। আগামী বছর থেকে আর আয়োজন না করার শর্তে বিরোধিতাকারীরা এবার নৌকাবাইচে সম্মতি দিয়েছেন বলে তিনি শুনেছেন।
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
- এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি
- সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
- শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
- ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যু
- পুলিশকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
- নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

