সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নভেম্বার ২৪, ২০২৬ ১৯:২৭ Asia/Dhaka
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র
প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীরসহ জেলার বিএনপির সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন।বিকেল ৪টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিএনপি নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এর আগে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ আইনের শাসনের মাধ্যমে ঠিক হয়েছে মানুষ খুনের দায়ে শেখ হাসিনার ফাঁসি হবে। এটি একটিমাত্র মামলার রায়। এরকম আরও শত শত মামলা রয়েছে। যেগুলোতে শেখ হাসিনার একই রায় হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফেরার অপেক্ষায় আছে। তিনি ফিরে আসলে তাকে কিভাবে আদর-আপ্যায়ন করতে হবে তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।
সমাবেশে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এসব সন্ত্রাসীদের পেলে তাদেরকে ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য বিগত দিনের মতো রাজপথে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী