`

এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি

  • Views: 1012
  • Share:
আগষ্ট ২৯, ২০২৬ ১৯:০৬ Asia/Dhaka

রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার রেকর্ড এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। তবে পর্তুগিজ মহাতারকার সেই কীর্তিতে এবার জোরালো হানা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ১০৫ ম্যাচে ৮৯ গোল করা ফরাসি ফরোয়ার্ডের সামনে এখন রোনালদোর রেকর্ড স্পর্শ কিংবা ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

২০১১ সালের ২ নভেম্বর রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের ১০০তম গোল করেছিলেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে লিঁওর বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। রিয়ালের হয়ে মাত্র ১০৫ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছিলেন পর্তুগিজ তারকা, যা এখনো ক্লাবটির ইতিহাসে দ্রুততম শত গোলের রেকর্ড।

এবার একই সংখ্যক ম্যাচ খেলে রোনালদোর রেকর্ডের কাছাকাছি চলে এসেছেন এমবাপ্পে। রিয়ালের জার্সিতে ১০৫ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৮৯। ফলে শত গোলের মাইলফলক স্পর্শ করতে ফরাসি তারকার প্রয়োজন আর মাত্র ১১ গোল।

রিয়ালে নিজের অভিষেক মৌসুমেই দুর্দান্ত গোল করার সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম মৌসুমে ৪৪ গোল করেন তিনি। এর মধ্যে লা লিগায় ছিল ৩১ গোল। অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন বুটও জেতেন ফরাসি ফরোয়ার্ড।

চলতি মৌসুমে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়ালের হয়ে নিজের গোলসংখ্যা ৮৯-এ নিয়ে যান এমবাপ্পে। এরপর থেকেই রোনালদোর সঙ্গে তার গোলের পরিসংখ্যান নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। কারণ দুজনই রিয়ালের হয়ে ১০৫ ম্যাচ খেলেছেন। তবে এই ম্যাচসংখ্যায় রোনালদো যেখানে ১০০ গোল পূর্ণ করেছিলেন, এমবাপ্পে সেখানে আছেন ৮৯ গোলে।

এখন এমবাপ্পের সামনে কঠিন এক সমীকরণ। ২ নভেম্বরের আগে রিয়ালের হয়ে তার সামনে রয়েছে আরও ১২টি ম্যাচ খেলার সম্ভাবনা। এই সময়ের মধ্যে ১১ গোল করতে পারলেই ১০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর নির্ধারিত সময়ের মধ্যে রোনালদোর চেয়ে কম ম্যাচে শত গোল পূর্ণ করতে পারলে রিয়াল মাদ্রিদের ইতিহাসে গড়বেন নতুন রেকর্ড।


প্রতি ম্যাচে প্রায় একটি করে গোল করার চ্যালেঞ্জ নিয়েই তাই নতুন ইতিহাসের পথে এগিয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।
 

user
user
Ad