ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ: ২৬ জনের সঙ্গে বসছেন শিক্ষা উপদেষ্টা
ঢাকা মহানগরের সরকারি সাতটি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করার আগে বিভিন্ন অংশীজনের মতামত নিতে আজ সোমবার গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করবে শিক্ষা মন্ত্রণালয়।
সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
রোববার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয়, প্রস্তাবিত অধ্যাদেশের বিভিন্ন দিক—শিক্ষাগত কাঠামো, প্রশাসনিক রূপরেখা, নীতিমালা, আর্থিক ব্যবস্থাপনা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে অংশীজনের মতামত নেওয়ার উদ্দেশ্যেই এ সভা আয়োজন করা হয়েছে।
সভায় দেশের ছয় উপাচার্যসহ ২৬ জন অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক ও কলাম লেখক। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম থাকবেন। এ ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ মানজুর আহমেদ, অধ্যাপক হোসনে আরা বেগম (আইইআর পরিচালক, ঢাবি), ড. মোহাম্মদ ফজলুর রহমান খান (চিফ, ব্যানবেইস ডিএলপি), অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী (শাবিপ্রবি), মো. মুর্তুজা সুমন (খুলনা বিশ্ববিদ্যালয়), ড. মো. শহীদুল্লাহ (বিইউপি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ সভায় উপস্থিত থাকবেন। শিক্ষা খাত নিয়ে লেখালেখি ও বিশ্লেষণে সক্রিয় বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখকদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মাহফুজুর রহমান মানিক (সমকাল), শরীফুল হক (দ্য ডেইলি স্টার), সাবিদিন ইব্রাহিম (বণিক বার্তা), জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মামুন, কলাম লেখক শহীদুল্লাহ ফরায়জী, বিশ্লেষক শুভ কিবরিয়া এবং লেখক-গবেষক ড. কাজল রশীদ শাহীন। পাশাপাশি, সাত কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন মাহমুদুর রহমান মান্না, মীর সরফত আলী সপু ও হেলেন জেরিন খান উপস্থিত থাকবেন।
এর আগে চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় সরকার। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
- এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি
- সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
- শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
- ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যু
- পুলিশকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
- নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

