`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত ১৭

Views: 2643 Share:
নভেম্বার ২৮, ২০২৬ ১৮:৫৫ Asia/Dhaka
বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত ১৭
মিয়ানমারে একটি বিয়ের বাড়িতে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকারের বিমানবাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলা চালানো হয়। বাস্তুচ্যুত মানুষের বসতি থাকা ওই অঞ্চলে হামলার পর রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার ভিডিও ধারণ করেন এক প্রত্যক্ষদর্শী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভিডিও ও ছবিগুলো তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, কাছাকাছি বিমান উড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন তিনি। তবে ধারণা করেছিলেন, তাদের এলাকায় হামলা চালানো হবে না। পরে বাড়ির ভেতরে যাওয়ার পরই বিস্ফোরণের শব্দ শুনতে পান। বাইরে এসে হামলার স্থানে ধোঁয়া উঠতে দেখেন।

তার মতে, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল যে বাড়িতে, সেখানেই বোমাটি আঘাত হানে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তার চেষ্টা করেন। সেখানে গিয়ে ১৭টি মরদেহ এবং বহু আহত মানুষ দেখতে পান বলে জানান তিনি।

এদিকে, স্থানীয় অন্য বাসিন্দাদের তোলা ছবিতে ছয়টি আলাদা মরদেহ দেখা গেছে। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে মিয়ানমার। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, এরপর থেকে সংঘাতের সব পক্ষের মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এ কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরে সংঘাতের মধ্যে রয়েছে।

user
user
Ad
Ad