`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

প্রথম হারের দেখা পেলো বাংলাদেশ

Views: 2674 Share:
নভেম্বার ২৩, ২০২৬ ২১:২৮ Asia/Dhaka
প্রথম হারের দেখা পেলো বাংলাদেশ
এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের দেখা পেলো বাংলাদেশ ‘এ’ দল।

 যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরে গেলেও, আগেই সেমিফাইনাল সুনিশ্চিত করেছিল সাইফ হাসানের দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান। 
এক পর্যায়ে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান। তবে এরপরেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১০০ রান তুলতেই হারায় ৬ উইকেট। শেষ দিকে ইফতেখার ইফতি খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ ‘এ’৷ ১৪৫ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে ইমনের ব্যাট থেকে। এছাড়া ইফতি ৩১ এবং অধিনায়ক সাইফ হাসান খেলেন ২৮ রানের ইনিংস।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারায়। ৩৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাভান রত্নায়েকের দল। দলীয় ৬১ রানে লঙ্কানদের দ্বিতীয় উইকেটের পতন ঘটলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে যান অধিনায়ক পাভান। শেষ পর্যন্ত ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা।

উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে যথাক্রমে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা।

user
user
Ad
Ad