সিলেটে উৎপাদন বাড়াতে ১৫ গ্যাসকূপে তৎপরতা
জালালাবাদ ডেস্ক :: জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে দেশে ৩০০টি গ্যাসকূপ খনন ও পুনঃখননের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১৫০টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতায় ১৫টি কূপের খনন ও পুনঃখননের কাজ এগিয়ে চলছে।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন কূপ খননের পাশাপাশি পুরোনো কূপ পুনঃখননের মাধ্যমে গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রশিদপুর-১৩ কূপে খননকাজ চলছে। এ ছাড়া ডুপিটিলা-১, সিলেট-১৩ ও হরারগঞ্জ-১-এর মতো নতুন অনুসন্ধান কূপেও কাজ চলছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, ‘এরই মধ্যে সিলেট গ্যাস ফিল্ডে কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আমাদের আটটি ওয়ার্কওভার শেষ হয়েছে এবং পাঁচটি নতুন কূপ খননের কাজও শেষ হয়েছে।’
২০৩১ সালের মধ্যে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ডুপিটিলা-১ নম্বর গ্যাসকূপ খননের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে চালু থাকা এবং বন্ধ হয়ে যাওয়া গ্যাসকূপের আশপাশে অনুসন্ধান ও খনন করা হলে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিস্ফোরণের পর পরিত্যক্ত টেংরাটিলা গ্যাসক্ষেত্রেও গ্যাসের বড় মজুত থাকার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, আগের প্রতিবেদনের ভিত্তিতে তাদের ধারণা, টেংরাটিলায় এখনো দুই টিসিএফের বেশি গ্যাস মজুত থাকতে পারে।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে ১৭টি কূপ থেকে দৈনিক প্রায় ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। ২০৩১ সালের মধ্যে এই সরবরাহ ২৬০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করছে প্রতিষ্ঠানটি।
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
- তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর
- এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
- মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
- সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

