বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় এক মতবিনিময় ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১লা সেপ্টম্বর ২০২৬ খ্রি. বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার প্রধানগণ অংশ নেন।
টেকাহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবিরুল ইসলাম উদ্দিন এবং পাকশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমএসথ্রি টেকনোলজি বিডি লি.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক, তথ্যপ্রযুক্তিবিদ ও লেখক মো. ইয়াহইয়া।
সেমিনারে প্রধান আলোচক মো. ইয়াহইয়া বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আওতায় আনা এখন সময়ের দাবি। ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ডাইনামিক ওয়েবসাইট ও অটোমেশন সফটওয়্যার ‘বর্ণমালা’ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া, একাডেমিক ফলাফল, ফি সংগ্রহসহ যাবতীয় প্রশাসনিক ও আর্থিক হিসাব-নিকাশ অত্যন্ত স্বচ্ছ ও নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব।
সভাপতি হাওলাদার আজিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, বড়লেখাকে একটি আধুনিক ও আদর্শ ডিজিটাল শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের তথ্যপ্রযুক্তিগত উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের জন্য তিনি উপস্থিত প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে ‘বর্ণমালা সফটওয়্যার’-এর নানা আধুনিক বৈশিষ্ট্য ও সুবিধা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উদ্যোগটিকে স্বাগত জানান এবং স্ব-স্ব প্রতিষ্ঠানে যুগোপযোগী প্রযুক্তির সংযোজন ও বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, MS3 টেকনোলজি বিডি’র অন্যতম সংযোজন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেনশনকারী সফট্ওয়্যার বর্ণমালা যাহা সিলেট বিভাগসহ সারাদেশে কাজ করছে। বর্ণমালা ওয়েব ব্যাইজড সফট্ওয়্যার/ডায়নামিক ওয়েব এ্যাপ্লিকেশন, শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী তৈরিকৃত যাহা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অত্যন্ত সহজ, নিখুত ও ডিজিটালাইজড করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখছে। বর্ণমালা ওয়েব এ্যাপ্লিকেশন অত্যন্ত সাশ্রয়ী ও সহজবোধ্য হওয়ায় শিক্ষকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। বর্তমানে সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ও ডায়নামিক ওয়েবসাইট একটিভ রয়েছে।
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
- তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর
- এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
- মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
- সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

