`

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

  • Views: 1954
  • Share:
অক্টোবার ১৪, ২০২৬ ১২:১৭ Asia/Dhaka

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

এর পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ হাসপাতাল থেকে শ্যামপুরের বাসায় নেওয়া হয়।

এদিকে সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে শ্যামপুরের বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের জ্যেষ্ঠ এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তিনি সেখানে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

user
user
Ad
Ad