সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি নেতা জনির সুস্থতায় দোয়া ও আর্থিক সহায়তার আবেদন
নিজস্ক প্রতিনিধি: কানাইঘাট উপজেলা পৌর বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন জনি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে তিনি জটিল ও কঠিন রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে উন্নত ও দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সদা সক্রিয় এই নেতা বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। বর্তমানে তার চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
এই অবস্থায় জামাল উদ্দিন জনির পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী ও সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি, তার চিকিৎসার ব্যয় বহনে বিত্তবান, সমাজসেবী এবং দলীয় নেতাকর্মীদের আন্তরিক আর্থিক সহযোগিতা ও সহমর্মিতার আকুল আবেদন জানানো হয়েছে।
কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফরিদ আহমদ জামাল উদ্দিন জনির আশু সুস্থতা কামনা করে বলেন, দলের দুঃসময়ে মাঠ কাপানো ত্যাগী এ নেতার পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সকলের কাছে জামাল উদ্দিন জনির চিকিৎসার জন্য সহযোগীতা কামনা করেছেন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
জামাল উদ্দিন জনি: 01711153567 বিকাশ(পারসনাল)
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
- তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর
- এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
- মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
- সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

