হবিগঞ্জ থেকে শুধু সিলেট নয়, ঢাকার বাসও বন্ধ
জেলা প্রতিনিধি, হবিগঞ্জ :: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে হবিগঞ্জ থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ আছে। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে শুধু হবিগঞ্জ–সিলেট রুটে বাস বন্ধ রাখার কথা বললেও আদতে সব রুটেই বাস চলাচল বন্ধ আছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
আজ সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সেখান থেকে ঢাকা ও সিলেট রুটের কোনো বাস ছাড়েনি। অন্যদিকে ঢাকার মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে হবিগঞ্জে আসেনি।
বিএনপির নেতাদের দাবি, গণসমাবেশে লোকসমাগম ঠেকাতেই প্রশাসনের মাধ্যমে বাসমালিকদের ধর্মঘট ডাকতে বাধ্য করেছে সরকার। তবে বাস মালিক সমিতির নেতাদের দাবি, সিলেটে বিএনপির গণসমাবেশের সঙ্গে তাঁদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।
জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, হবিগঞ্জের লোকাল রুটগুলোতে একের পর এক বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিক ও মালিকদের রুটি-রুজি বন্ধ হওয়ার উপক্রম। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ অবৈধ যানবাহন ঠিকই চলাচল করছে। এর প্রতিবাদেই তাঁরা মালিক-শ্রমিকেরা মিলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। তিনি আরও বলেন, হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকার কথা থাকলেও তাঁদের দাবির সঙ্গে হবিগঞ্জ-ঢাকা রুটের বাসমালিকেরা একাত্মতা জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন।
বিএনপি কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছ বলেন, গণসমাবেশে লোকসমাগম ঠেকাতেই পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে মালিক সমিতিকে ধর্মঘট ডাকতে বাধ্য করা হয়েছে। প্রশাসন দিয়ে সরকার এ অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকারের এ প্রতিবন্ধকতা সফল হবে না। মানুষ নানাভাবে সিলেটে সমাবেশে যোগ দেবেন।
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
- তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর
- এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
- মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
- সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

