দু’পক্ষের সং ঘ র্ষে নারীসহ আ হ ত ২৫
নিজস্ব প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের হান্নান মিয়া ও সফিকুলের মাঝে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত পুর্ব বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দু’পক্ষের লোকজনের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত অবস্থায় সফিকুল, হৃদয়, তাজুল ইসলাম, মদন মিয়া, কাউছার মিয়া, আক্তার মিয়া, সাগর মিয়া, আসাদ মিয়া, কবির মিয়া, দয়াল মিয়া, মনা মিয়া, শাহানাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া টেটাবিদ্ধ এরশাদ আলী ও শহীদুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার (ওসি) কবির হোসেন বলেন- খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি, করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
- তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর
- এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
- মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
- সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

