`
ভোট ফেরত জরীপ...

সিলেট-৫: বিশাল ব্যবদানে বিজয়ের পথে খেজুর গাছ

কানাইঘাটে এককভাবে এগিয়ে খেজুরগাছ, জকিগঞ্জে খেজুরগাছ-দেওয়াল ঘড়ির হাড্ডাহাড্ডি লড়াই, আরো পিছিয়ে ফুটবল। বিকাল ৩.০ পর্যন্ত উভয় উপজেলায় মোট কাস্টিং ভোট ৩৪.৫%। 
  • Views: 7064
  • Share:
ফেব্রুয়ারী ১২, ২০২৬ ১৫:২৬ Asia/Dhaka

নিজস্ব প্রতিবেদক, সিলেট:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষন করে জালালাবাদ২৪ সিলেট-৫ এর ভোট ফেরত রিপোর্টে প্রকাশ করেছে। জরিপে কানাইঘাটে এককভাবে এগিয়ে খেজুরগাছ, জকিগঞ্জে খেজুরগাছ-দেওয়াল ঘড়ির হাড্ডাহাড্ডি লড়াই এর আভাস পাওয়া যাচ্ছে। তবে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদের ফুটবল প্রতিদ্বন্দিতা থেকে ছিটকে পড়েছে। 

জরিপ বলছে কানাইঘাট উপজেলায় খেজুরগাছ ৬৪%, ঘড়ি ১৯%, ফুটবল ১৭% এবং অপরদিকে জকিগঞ্জ উপজেলায় খেজুরগাছ- ৪২%, দেওয়াল ঘড়ি ৪১% এবং ফুটবল ১৭% ভোট নিয়ে প্রতিদ্বন্দিতা করছে।  

কানাইঘাট উপজেলয় নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা। জরিপ বলছে সাতটি ইউনিয়নে (১,২,৩, ৪,৫,৬ ও পৌরসভা) এককভাবে লিড করবে খেজুরগাছ। আর ৯ নং ইউনিয়নে খেজুরগাছ-দেওয়াল ঘড়ির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং ফুটবল ৭ নং ইউনিয়নে জয়ের আভাস পাওয়া যাচ্ছে। অপরদিকে ৮ নং ইউনিয়নে লড়াই হবে ত্রিমুখী।

জকিগঞ্জ উপজেলা: 
 জকিগঞ্জ উপজেলায় নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা। কানাইঘাটের চেয়ে জকিগঞ্জে ২৫ হাজার ভোট কম রয়েছে। মাঠ পর্যায়ের জরিপে পাচটি ইউনিয়নে (১,৩, ৫,৭ ও পৌরসভা) লিড করবে খেজুরগাছ। আর ৫টি ইউনিয়নে (২,৪,৬,৮ ও ৯) লিড করবে দেওয়াল ঘড়ি। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদের ফুটবল প্রতিদ্বন্দিতা থেকে ছিটকে পড়েছে।  

দুই উপজেলার মোট ৪২০৮৩৫ ভোটারের মধ্যে সম্ভাব্য কাস্টিং ভোট ১ লাখ ৯৭ হাজার  অর্থাৎ ৪৮.২৫% হতে পারে। এর মধ্যে বিএনপি সমর্থিত খেজুরগাছ প্রার্থী অন্তত ২৭ হাজার ভোটে এগিয়ে থাকতে পারেন নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি) থেকে। 

user
user
Ad