গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায় রাঙালেন লিওনেল মেসি
শেষটা এর চেয়ে সুন্দর হতে পারে না। দেশের হয়ে আকাশি-সাদা জার্সিতে খেলতে নেমে স্কোর করেছেন মেসি। সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩-০ তে। স্কোরলাইনের সবটা জুড়েও যেন মেসিই। গোল-অ্যাসিস্টে ষোলোকলা পূর্ণ করেই অন্তিম ম্যাচ শেষে মাঠ ছাড়েন ফুটবল জাদুকর।
বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে আতিথ্য দেয় আলবিসেলেস্তেরা।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে স্বাগতিকরা। প্রতিপক্ষ বেনিনের রক্ষণভাগকে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়। তবে লক্ষ্যভেদ করতে পারছিল না আলবিসেলেস্তে ফরোয়ার্ড বাহিনী। মেসিও বেশ কয়েকটি আক্রমণে যায়। তবে সেগুলো জালে পৌঁছাতে ব্যর্থ হয়।
খেলার বয়স যখন মাত্র ১০ মিনিট, তখন এলএমটেনের সম্মানে মিনিট দেড়েকের জন্য খেলা থামিয়ে দেন রেফারি। মাঠে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে হাততালি আর ‘ওলে ওলে মেসি’ স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান।
বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ৪৮তম মিনিটে ডেডলক ভাঙেন নিকোলাস ওতামেন্দি মেসির কর্নার থেকে পাওয়া বল ভলিতে জালে জড়ান এ রিভার প্লেট সেন্টার ব্যাক। ম্যাচের ৬১তম মিনিটে ফের অ্যাসিস্ট করেন মেসি। এবার স্কোরশিটে নাম লেখান নিকো পাজ।
৭১তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সে অগাস্টিন জিয়াই রক্ষণভাগের ফাউলের শিকার হলে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আলবিসেলেস্তরা। কিক নেন মেসি। তার জোড়ালো শট সরাসরি লক্ষ্যভেদ করলে ৩-০ গোলের লিড পায় আকাশি-সাদা বাহিনী।
এর মাধ্যমেই আর্জেন্টাইন ফুটবলে শেষ হলো লিও মেসি অধ্যায়। ২০৮ ম্যাচ ও ১২৬ গোলের সঙ্গে বিশ্বকাপ আর কোপা চ্যাম্পিয়ন— আলবিসেলেস্তেদের হয়ে মেসির একেবারে সংক্ষিপ্ত রূপের পরিসংখ্যান এটি।
কিন্তু মেসিকে কি এই সংখ্যার পরিসংখ্যান দিয়ে বিচার করা যায়? মেসি তো মহাতারকা, ফুটবলের ম্যাজিশিয়ান। বিদায় এলএমটেন।
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
- তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর
- এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
- মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
- সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

