সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
উয়েফা নেশনস লিগে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে নেদারল্যান্ডস। রোববার (৪ অক্টোবর) রাতে ঘরের মাঠ ফিলিপস স্টেডিয়ামে ‘এ২’ গ্রুপের ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডাচরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটেই সার্বিয়ান গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচের ভুল থেকে সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে মেক্স মেয়ারডিঙ্ক ও নোয়া লাং সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
৩১তম মিনিটে অবশ্য আর ভুল করেনি ডাচরা। দুর্দান্ত এক ফ্রি-কিকে নিচু শটে বল জালে পাঠিয়ে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন তেউন কোপমাইনার্স।
লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। চার মিনিট পরই সমতায় ফেরে সার্বিয়া। বাঁ প্রান্ত থেকে আলেক্সা তারজিচের নিখুঁত ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন মিহাইলো চভেতকোভিচ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল সার্বিয়া। দুসান তাদিচের বাড়ানো পাসে গোলরক্ষককে একা পেয়েও চভেতকোভিচের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
এরপর নেদারল্যান্ডসও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তিজানি রেইন্ডার্স সহজ একটি সুযোগ নষ্ট করায় ম্যাচের ভাগ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৭২তম মিনিটে সেই শঙ্কা দূর করেন বদলি হিসেবে নামা জোশুয়া জার্কজি। রেইন্ডার্সের তৈরি করে দেওয়া বলে ছয় গজ বক্সের ভেতর থেকে আলতো ফিনিশিংয়ে ডাচদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
শেষ দিকে সার্বিয়া সমতা ফেরানোর চেষ্টা করলেও নেদারল্যান্ডসের রক্ষণে দৃঢ়তা দেখান অধিনায়ক ভার্জিল ফান ডাইক। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে নেমে ডাচ অধিনায়ক করেন ৯টি ক্লিয়ারেন্স ও নেন চারটি শট। যোগ করা সময়ে নেমানিয়া গুদেল্যের দূরপাল্লার শটও ঠেকিয়ে দেয় স্বাগতিক রক্ষণ।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। পুরো ম্যাচে ২২টি শট নেওয়া ডাচরা চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ‘এ২’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে।
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
- তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর
- এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
- মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
- সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

