জুড়ী উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন- সভাপতি হেলাল সেক্রেটারি আজিম
মনিরুল ইসলাম, মৌলভীবাজার:: বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে আব্দুল হাই হেলাল আমীর নির্বাচিত হন। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন মো. আজিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে উপজেলা আমীর আব্দুল হাই হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি মো. লোকমান হোসাইন, সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, অফিস সম্পাদক লুৎফর রহমান আজাদী, পেশাজীবি বিভাগের সম্পাদক মোস্তাকিম আলী, শিল্প ও বানিজ্য বিভাগের সম্পাদক এডভোকেট শাখাওয়াত হোসাইন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম এবং মজলিশে শুরা সদস্য মাওলানা নজরুল ইসলাম, আব্দুল মুকিত, আব্দুস সাত্তার।
নব নির্বাচিত উপজেলা আমীর আব্দুল হাই হেলাল পূর্বে উপজেলা নায়েবে আমীর এবং সেক্রেটারি ছিলেন। পুনরায় মনোনীত উপজেলা সেক্রেটারি মো. আজিম উদ্দিন পূর্বে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা এবং শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
- তিন দশক পর দিল্লিতে সংকুচিত গণতান্ত্রিক পরিসর
- এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
- মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
- সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

