সিলেটে জনতা ব্যাংকের পে-অর্ডার জালিয়াতির মামলায় আইনজীবী কারাগারে
স্টাফ রিপোর্টারঃ সিলেটে জনতা ব্যাংকের পৌনে ৩ কোটি টাকার পেঅর্ডার জালিয়াতির মামলায় পারভেজ রশিদ নামের এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার তাকে কারাগারে পাঠানো হয়।
দুদকের কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আলম জালালাবাদ২৪ ডট কম কে এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে,জনতা ব্যাংক কুমারগাঁও শাখার নগরের শিবগঞ্জের গ্রাহক মেসার্স রহিম এন্ড রহিম এর মালিক অ্যাডভোকেট পারভেজ রশিদ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে টাকা জমা ছাড়াই বিভিন্ন কোম্পানির নামে অনেক ভূয়া পেঅর্ডার ইস্যু করেন।সব ভূয়া পেঅর্ডার মিলে মোট টাকার পরিমান দাড়ায় ৩ কোটি ১৭ লাখ টাকারও বেশি। ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটে বিষয়টি ধরা পড়লে পারভেজ রশিদ তাৎক্ষণিকভাবে ৬১ লাখ ৭০ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকী টাকা ২০০৯ সালের ৩০ জুনের মধ্যে পরিশোধের লিখিত অঙ্গীকারনামা দেন।এর সাথে ন্যাশনাল ব্যাংকের দুইটি চেকও দেন। চেক দুটো পরবর্তীতে লেকগুলো ডিজঅনার হয়।
পরবর্তীতে জালিয়াতির ঘটনা উদঘটিত হওয়ায় দুদকের তদন্ত টিম দু’দফা তদন্তের পরে প্রতিবেদন দেয়। পরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২ কোটি ৮৭ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের করে।
পাশাপাশি জনতা ব্যাংকে তার দেয়া দুটো চেক ডিজঅনার হওয়ায় এনআইএক্ট-এ পৃথক মামলাও দায়ের করা হয়। এঘটনায় ব্যাংকের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
অ্যাডভোকেট পারভেজ রশীদ দীর্ঘদিন আদালতের জামিনে ছিলেন। গত রোববার তিনি সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
- এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি
- সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
- শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
- ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যু
- পুলিশকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
- নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

