সিলেটে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১
অনলাইন ডেস্ক ::
সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলার ঘটনায় ঘটেছে। পাল্টা আক্রমণে বিজিবির গুলিতে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। তাদের দাবি, চোরাচালানবিরোধী অভিযানে চোরাইপণ্যবোঝাই পিকআপ আটক করতে গেলে চোরাকারবারিরা হামলা চালায়। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। নিহত ওই যুবক হলেন- আলমাস মিয়া (৩৫), জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।
এদিকে, ঘটনার পর সন্ধ্যায় বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকাল ১০টার দিকে সুরইঘাট বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে যায়। এ সময় চোরাইপণ্যবাহী একটি পিকআপ ভ্যান আটক করা হলে একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। তারা চোরাইপণ্য ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৪–৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী সংসদ নির্বাচন: আইনমন্ত্রী
- এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই
- সিলেটের তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
- স্কুলে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের হিসাব পাঠানোর নির্দেশ
- এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার
- গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় জাফলংয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু
- যেদিন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা জুন মাসের বেতন
- প্রাথমিকে শিখন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে
- আটকে আছে সিলেটের নতুন ডিসির যোগদান
- প্রধান শিক্ষককে মারধর করে চাকরি হারালেন সহকারী শিক্ষক
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

