আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা
জালালাবাদ ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তাঁর নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণ হতে যাওয়া চারটি নতুন আবাসিক হলের মধ্যে একটি হলের নাম হবে ‘শহীদ আবু সাঈদ হল’। তিনি বলেন, শহীদ আবু সাঈদ একজন জাতীয় বীর। ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি ও জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখতে হবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী সংসদ নির্বাচন: আইনমন্ত্রী
- এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই
- সিলেটের তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
- স্কুলে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের হিসাব পাঠানোর নির্দেশ
- এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার
- গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় জাফলংয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু
- যেদিন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা জুন মাসের বেতন
- প্রাথমিকে শিখন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে
- আটকে আছে সিলেটের নতুন ডিসির যোগদান
- প্রধান শিক্ষককে মারধর করে চাকরি হারালেন সহকারী শিক্ষক
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

