রাজশাহীতে শতভাগ বই পায়নি সপ্তম অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা গেছে উৎসাহ–উদ্দীপনা। তবে রাজশাহীতে মাধ্যমিক পর্যায়ের কয়েকটি শ্রেণির শিক্ষার্থীরা সব বই না পাওয়ায় বই উৎসবের আনন্দে কিছুটা ঘাটতি রয়ে গেছে।
নতুন বছরের শুরু হয়েছে শিক্ষাবর্ষ এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আয়োজন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা গেছে উৎসাহ–উদ্দীপনা। তবে রাজশাহীতে মাধ্যমিক পর্যায়ের কয়েকটি শ্রেণির শিক্ষার্থীরা সব বই না পাওয়ায় বই উৎসবের আনন্দে কিছুটা ঘাটতি রয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। তবে প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মাধ্যমিক পর্যায়ে বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এখনও সব বই না পৌঁছানোয় উৎসবের আমেজে কিছুটা ভাটা পড়েছে।
নতুন বই হাতে পেয়ে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান হাসান উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় নতুন প্রস্তুতি নিয়ে পড়াশোনা শুরু করা সম্ভব হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা নিশাতও নতুন বইয়ের পাতা উল্টানোর আনন্দ নিয়ে নিজের ভালো লাগার কথা জানায়। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সব বই না পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেনি।
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিজ্জাতুল মুনতাহা সাদিয়া জানায়, বছরের শুরুতে বই না পাওয়ায় একাধারে অনেক খারাপ লাগছে আবার শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করে।
সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণির বই পাওয়া গেলেও সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বই এখনও এসে পৌঁছায়নি। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘জানুয়ারির মধ্যেই সব বই পাওয়া যাবে এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। শিক্ষাবর্ষের শুরুতেই বই হাতে থাকা শিক্ষার মানোন্নয়নের জন্য অত্যন্ত জরুরি, এতে শিক্ষার্থীরা বাড়িতে পড়াশোনার পরিকল্পনা করতে সুবিধা পায়।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ৯টি উপজেলার প্রাথমিক পর্যায়ে চাহিদার শতভাগ বই ইতোমধ্যে বিদ্যালয়ে পৌঁছেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন জানান, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১১ লাখ ৬০ হাজারেরও বেশি বই নির্ধারিত সময়ের আগেই সরবরাহ করা হয়েছে। ফলে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়েছে।
বিপরীত চিত্র দেখা গেছে মাধ্যমিক পর্যায়ে। জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান জানান, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৪৮.৮১ শতাংশ বই পাওয়া গেছে। ভোকেশনাল ও দাখিল স্তরেও বই সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে।
সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনও না আসার কথা স্বীকার করে তিনি বলেন, অবশিষ্ট বইগুলো ১৫ জানুয়ারির মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে এবং বই আসামাত্রই দ্রুত বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে - ওবায়দুল্লাহ ফারুক
- ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- সিলেট-৫: বিশাল ব্যবদানে বিজয়ের পথে খেজুর গাছ
- নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

