গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ শেষ আজ
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ, ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আজ বুধবার (২৪ ডিসেম্বর) শেষ হচ্ছে। একইদিন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। সে হিসেবে এই ২০ বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য আজ পর্যন্ত সময় পাচ্ছেন শিক্ষার্থীরা।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ইউনিটে ১ লাখ ৭৮ হাজার ১৬০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইউনিটভিত্তিক আবেদনের সংখ্যা অনুযায়ী ‘এ’ ইউনিটে ১ লাখ ০৬ হাজার ৫৩৮, ‘বি’ ইউনিটে ৫৭ হাজার ৪৫৭ এবং ‘সি’ ইউনিটে ১৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ, ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। গত ১০ ডিসেম্বর থেকে ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়।
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে বুধবার (২৪ ডিসেম্বর)। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ভর্তি ওয়েবসাইটে https://hstu.ac.bd/admission/index। আবেদন ফি প্রতি ইউনিটের জন্য ১ হাজার টাকা। আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে (মোট ১ হাজার ২০০)। বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ১৬ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে পরবর্তীতে এ সময়সীমা ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধ করা হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে - ওবায়দুল্লাহ ফারুক
- ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- সিলেট-৫: বিশাল ব্যবদানে বিজয়ের পথে খেজুর গাছ
- নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

