জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
এ বছর ১ হাজার ৮৪২টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। সে হিসেবে আসনপ্রতি ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।রোববার (২১ ডিসেম্বর) সকাল নয়টায় ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ভর্তি পরীক্ষা।
এ বছর ১ হাজার ৮৪২টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। সে হিসেবে আসনপ্রতি ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এবারের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট সাত ইউনিটে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত ছাত্রছাত্রীর আলাদাভাবে শিফট পদ্ধতিতে ক্যাম্পাসেই পরীক্ষা চলবে।
আজ প্রথম দিন মোট ছয় শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এদিন সকাল নয়টা থেকে প্রথম তিন শিফটে ছাত্রীদের এবং পরের তিন শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা হবে। পরদিন সোমবার ‘বি’ ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে মোট তিন শিফটে। প্রথম দুই শিফটে ছাত্রী এবং পরের একটি শিফটে ছাত্ররা পরীক্ষা দেবেন। একই দিন বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ছাত্রছাত্রী আলাদাভাবে মোট দুই শিফটে।
এ ছাড়া মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সি-১ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং একই দিন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার চার শিফটে ছাত্রদের ‘ডি’ ইউনিটের এই পরীক্ষা হবে এবং পরদিন বুধবার চার শিফটে ছাত্রীদের পরীক্ষা শুরু হবে।
২৮ ডিসেম্বর ‘আইবিএ-জেইউ’ ইউনিটের পরীক্ষা একটি শিফটে হবে। একই দিন বাকি পাঁচ শিফটে এবং পরদিন ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।
সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত সব ধরনের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। আশা করি, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।’
- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী সংসদ নির্বাচন: আইনমন্ত্রী
- এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই
- সিলেটের তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
- স্কুলে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের হিসাব পাঠানোর নির্দেশ
- এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার
- গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় জাফলংয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু
- যেদিন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা জুন মাসের বেতন
- প্রাথমিকে শিখন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে
- আটকে আছে সিলেটের নতুন ডিসির যোগদান
- প্রধান শিক্ষককে মারধর করে চাকরি হারালেন সহকারী শিক্ষক
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

