শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও স্মার্ট করে গড়ে তুলতে হবে: মোহাম্মদ কায়কোবাদ
জেলা প্রতিনিধি, হবিগঞ্জ :: ‘তোমার এক বন্ধু যদি একটি বহুতল ভবনের ৭ তলায়, অর্থাৎ ভূমি থেকে ৭০ ফুট ওপরে অবস্থান করে, তাহলে তোমার অপর এক বন্ধু আছে ২২ তলায়। তাহলে সে ভূমি থেকে কতটুকু ওপরে আছে?’
এ রকম মজার মজার প্রশ্ন করে শিক্ষার্থীদের কাছে উত্তর জানতে চাচ্ছিলেন শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ। আজ রোববার হবিগঞ্জে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় শিক্ষার্থীরা তাঁকে পেয়ে উচ্ছ্বসিত ছিল।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ছিল আজ। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নে বেশি বেশি কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও স্মার্ট করে গড়ে তুলতে পারলে তাদের উদ্ভাবনী সক্ষমতা আরও বাড়বে। দেশ নতুন পথে এগোবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে আজকের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস বখত চৌধুরী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী।
গতকাল শনিবার এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। মেলা চত্বরে বিষয়ভিত্তিক চারটি প্যাভিলিয়ন ছিল।
হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেলায় সরকারি দপ্তরসহ ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ জন স্থানীয় উদ্ভাবকের উদ্ভাবনা ও স্টার্টআপ প্রদর্শন করা হয়। মেলায় উদ্ভাবনী অলিম্পিয়াডের অংশ হিসেবে উদ্ভাবনী আইডিয়া, প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতা, ডিজিটাল কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
- এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি
- সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
- শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
- ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যু
- পুলিশকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
- নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

